বিষয় সন্ধান

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গ্রামীণ ফোন [GP]


 

২২০ টাকার আশেপাশে নেমে আসা গ্রামীণ ফোনের জন্য নতুন কোন ঘটনা নয়। নিকট অতীতে তিন বার ২২০ টাকায় নেমে আবার ৩৮০+ হওয়ার নজীর আছে। তবে অতীত, ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না -

এখন কোটি টাকার প্রশ্ন হল জিপি কি আরও কমে যাবে? না কি প্রাইস রিকোভারি করে অতীতের পুনঃআবৃত্তি করবে ?

সাম্প্রতিক মূল্য পতনের কারণ খুঁজতে গিয়ে যা যা পেলাম -

(১) ইউরোপ-আমেরিকা-জাপানের বন্ড রেট বেড়ে যাওয়ায় ফান্ড ম্যানেজাররা দুনিয়া জুড়েই ইমার্জিং এবং ফ্রন্টিয়ার মার্কেট থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। বাংলাদেশ থেকে ইতিমধ্যেই নর ফান্ড এবং ব্রামার্স এন্ড পার্টনার্সের ফান্ড এলোকেশন কমানো/ ফুল উইথড্র নিউজ পত্রিকায় এসেছে । ফলে ফান্ড ম্যানেজার্স ফেভারিট জিপি, স্কয়ার, ব্র্যাক ব্যাংকের মত ব্লু-চিপ স্টকে ফরেন সেল চলছে ।

(২) ১০ই নভেম্বর ২০২৬ এ জিপির প্রায় ৯০ মেগা হার্জ তরঙ্গের লিজ এক্সপায়ার হবে। আগামী ১৫-২০ বছরের জন্য সরকারের সাথে নতুন লিজ এগ্রিমেন্ট করতে হবে। পজেটিভ দিক হল জিপি ২ বছর আগে যে রেটে তরঙ্গ কিনেছে তার চাইতে ১০-৩০% কম খরচে নতুন লিজ এগ্রিমেন্ট হতে যাচ্ছে। ২০ বছরের লম্বা সময় এবং ডলারের পরিবর্তে টাকায় চুক্তি হওয়া লং টার্ম বিজনেস প্রেডীক্টিবিলিটির জন্য ভাল। আর খারাপ দিক হল নতুন লিজ এগ্রিমেন্টে গেলে আপফ্রন্ট কিছু অতিরিক্ত টাকা (১-২ কিস্তি) দিতে হবে। ফলে সাময়িক ভাবে আগামী ১-২ কোয়ার্টারে আয়/ডিভিডেন্ড কম আসতে পারে।

(৩) জিপি এখন আর গ্রোথ কোম্পানি নয়। স্টেবল মেচিউর্ড কোম্পানি। সুতরাং গ্রোথ হান্টারদের লিস্টে জিপি অনুপস্থিত। ৫জি কিংবা বিজনেস ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আবার গ্রোথ ফেজে জিপি ফিরবে সেই রকম কোন আশা-ভরসা মার্কেট দেখছে না। মূলত ইনকাম ইনভেস্টমেন্ট কিংবা ভ্যালু ইনভেস্টমেন্ট হিসেবে জিপিকে কন্সিডার করা যেতে পারে। আয়ের ট্র্যাক রেকর্ড এবং বর্তমান দামে ১০% ডিভিডেন্ড ঈল্ড কারো কারো পছন্দ হতে পারে।

ব্যাক্তিগত ভাবনা: জিপির ব্যবসা খারাপ হচ্ছে তাই দাম কমছে এমনটা মনে হচ্ছে না। বরং জিপি নিয়ে মার্কেটের পারসেপশন চেঞ্জ হচ্ছে বলেই দাম কমছে বলে আমার ব্যাক্তিগত ধারনা। অবশ্য আমার ধারনা ভুল ও হতে পারে। জিপির মূল্য পতন আপনি কি ভাবে দেখছেন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন